সাল ২০০৩। ভারতের শিলংয়ে শ্যুটিং করতে গিয়েছিল বাংলাদেশী একজন
ক্যামেরাম্যান। মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই কাজ
বন্ধ করে দিতে হলো। কারণ, শিলংয়ে তার কাজ করার অনুমতি ছিল না। স্থানীয়
এসোসিয়েশন তাকে অনুমতি ছাড়া কাজ করতে মানা করেছে। শ্যুটিং বন্ধ হয়ে গেল।
বাংলাদেশী ক্যামেরাম্যান অনেক বোঝানোর চেষ্টা করল। কথা কাটাকাটি শুরু হলো,
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। অপ্রীতিকর ঘটনা ঘটার মতো অবস্থায় চলে গেল পুরো
পরিবেশ। কাজে ইস্তফা দিয়ে ফিরে এলেন বাংলাদেশী সেই ক্যামেরাম্যান। দেশে
ফিরে সহকর্মী অন্যান্য ক্যামেরাম্যানদের নিয়ে মিডিয়ার শিল্পবান মানুষের
কাছে আর্জি জানালেন এ ঘটনার সুরাহা করার জন্য। না, ওই ক্যামেরাম্যান
ভারত-বাংলাদেশের যুদ্ধ লাগাতে বলেননি। তিনিসহ সকল ক্যামেরাম্যান আর্জি
জানিয়েছিলেন, বাংলাদেশে কর্মরত অনুমতিহীন ভারতীয় ক্যামেরাম্যানদেরও যেন
তাদের দেশে ফেরত পাঠানো হয়।
Monday, 28 November 2016
Saturday, 26 November 2016
ডাবিং সিরিয়াল ও অপসংস্কৃতি
লেখাটি দীর্ঘ। তাই শিল্পীরা 'শ্যুটিংয়ের ফাঁকে' পড়বেন, তবে পরিচালক ফ্লোরে 'কল দিলে' পড়া বন্ধ করে দিবেন। পরিচালকরা লাইট করার ফাঁকে পড়বেন, কিন্তু ‘বস রেডি’ শুনলে ‘আর্টিস্ট কল’ বলে পড়া বন্ধ করে দিবেন। নাট্যকাররা 'নিয়মিত রাইটার্সব্লক'-এর সময়ে পড়বেন, তবে মাথায় 'হেব্বি প্লট এলে' পড়া বন্ধ করে দিবেন। প্রযোজকরা পড়বেন কিন্তু ফোন এলে পড়া বন্ধ করে ফোনে ‘প্রজেক্ট নিয়ে আলাপ' করবেন। শুধু দর্শকদের পড়তে হবে না। আপনারা আপাতত দেশী নাটকের কোনো স্টেকহোল্ডার না, সাইডে চাপেন।
ইউটিউবে দর্শক বাংলা নাটক দেখে ?
ইয়েস,
দর্শক ইউটিউবে নাটক দেখে — কিন্তু কোন দর্শক এরা? প্রায় ১৮কোটি মানুষের
দেশে বিটিআরসির হিসাব মতে প্রায় ১ কোটি মানুষ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার
করে। নিশ্চয়ই আপনারা আশা করবেন না এই ১ কোটির সবাই ইউটিউবে নাটক দেখার জন্য
ডাটা কেনে। এর অর্ধেকেরও অর্ধেক মানুষও যদি ইউটিউবে নাটক দেখত তাহলে
ইউটিউবের প্রতিটি বাংলা নাটকের হিট থাকত ২৫ লক্ষের উপর। দুঃখের বিষয়,
সিনারিও তেমন না।
Saturday, 19 November 2016
নির্মাতা : ভাই, খুব ইচ্ছা জীবনে একটা হলেও ‘ড্রিম প্রজেক্ট’ বানামু ...
নতুন কুঁড়ির মতো জনপ্রিয় রিয়েলিটি শো দেখে বড় হওয়া প্রজন্ম, স্যাটেলাইট টিভির যুগে শুধু টিভিনাটক নির্মাতাই হতে পেরেছেন।
একুশে টিভি চালু হওয়ার সময় ভারতীয় কিছু নির্মাতার সহায়তায় রিয়েলিটি শো তৈরি হয়েছিল। নতুন কুঁড়ি দেখে বড় হওয়া প্রজন্মের কেউ কেউ, সেই রিয়েলিটি শো নির্মাণে সহকারি হিসেবে কাজ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এদের কেউই রিয়েলিটি শো নির্মাণে পুরোপুরি এগিয়ে আসেননি।
একুশে টিভি চালু হওয়ার সময় ভারতীয় কিছু নির্মাতার সহায়তায় রিয়েলিটি শো তৈরি হয়েছিল। নতুন কুঁড়ি দেখে বড় হওয়া প্রজন্মের কেউ কেউ, সেই রিয়েলিটি শো নির্মাণে সহকারি হিসেবে কাজ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এদের কেউই রিয়েলিটি শো নির্মাণে পুরোপুরি এগিয়ে আসেননি।
Sunday, 2 October 2016
প্রতিটি বাংলা ছবি দেখুন
সেই চাকা-ব্যাচেলর-জিরো ডিগ্রি থেকে শুরু করে হালের অজ্ঞাতনামা-আয়নাবাজি পর্যন্ত, প্রতিটি ছবির প্রিমিয়ার শো-এর পরে সবাই আশা করেছে— এই-ই ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা তার হারানো সুদিন ফিরে পাবে, এই-ই ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা নতুনভাবে পথচলা শুরু করবে, এই-ই ছবির কারণেই বাংলাদেশী সিনেমা আন্তর্জাতিক অঙ্গন কাঁপিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি। অবশ্য বেদের মেয়ে জোসনার মুক্তির পরে এসব মন্তব্য আমার চোখে পড়ে নাই।ঘরানা দর্শক
সেই
চাকা-ব্যাচেলর-জিরো ডিগ্রি থেকে শুরু করে হালের অজ্ঞাতনামা-আয়নাবাজি
পর্যন্ত, প্রতিটি ছবির প্রিমিয়ার শো-এর পরে সবাই আশা করেছে— এই-ই
ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা তার হারানো সুদিন ফিরে পাবে, এই-ই
ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা নতুনভাবে পথচলা শুরু করবে, এই-ই
ছবির কারণেই বাংলাদেশী সিনেমা আন্তর্জাতিক অঙ্গন কাঁপিয়ে দিবে ইত্যাদি
ইত্যাদি। অবশ্য বেদের মেয়ে জোসনার মুক্তির পরে এসব মন্তব্য আমার চোখে পড়ে
নাই।
Tuesday, 29 October 2013
মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের স্ক্রিপ্ট নিয়া পরিচালক/ নাট্যকার কথোপকথন
নাট্যপরিচালক : ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধভিত্তিক একটা স্ক্রিপ্ট লাগে যে ... একটা চ্যানেলের সঙ্গে কথা প্রায় ফাইনাল।
নাট্যকার : মুক্তিযুদ্ধভিত্তিক স্ক্রিপ্ট ... হুম...বস বলেন তো কেমন প্লট চান?
পরিচালক : মুক্তিযুদ্ধের পটভূমি বা সে সময়কার বা দেশ স্বাধীন পরবর্তী যুদ্ধের প্রভাব ... যেটা ভালো মনে করেন।
নাট্যকার : বস ৩/৪ দিন টাইম দ্যান।
নাট্যকার : মুক্তিযুদ্ধভিত্তিক স্ক্রিপ্ট ... হুম...বস বলেন তো কেমন প্লট চান?
পরিচালক : মুক্তিযুদ্ধের পটভূমি বা সে সময়কার বা দেশ স্বাধীন পরবর্তী যুদ্ধের প্রভাব ... যেটা ভালো মনে করেন।
নাট্যকার : বস ৩/৪ দিন টাইম দ্যান।
Saturday, 23 March 2013
এলেবেলে জীবনের খাতায় আরো একটি আফসোস ...
প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো আফসোস থাকে৷বেঁচে থাকতে থাকতে কোনো এক পর্যায়ে এসে সেইসব আফসোসের কিছু কিছু কেউ কাটিয়ে উঠতে পারেন, কেউ নির্ভতে পুষে যান৷ কারো ছোটবেলায় স্ট্যাম্পের খাতা পুষ্ট ছিল না বলে আফসোস করেন, কেউ আফসোস করেন যদি সাহস করে মেয়েটিকে ভালোবাসার কথা বলে ফেলা যেত - আমি আফসোস করি স্কুললাইফে আমার যদি একটা বাইসাইকেল থাকত৷
Saturday, 5 January 2013
'বাঙালি' / 'বাংলাদেশী'
'বাঙালি' আপনার জাতিগত পরিচয়, আর 'বাংলাদেশী' আপনার ভৌগলিক পরিচয়। পৃথিবীর প্রায় সবদেশেই এক ভৌগলিক সীমারেখায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। পাশের দেশ ইণ্ডিয়ায় নানা জাতি যেমন, বাঙালি, তামিল, মারাঠি ইত্যাদি রয়েছে, কিন্তু তারা ভৌগলিকভাবে ভারতীয়। বাংলাদেশের কথা ধরা যাক।
Saturday, 30 July 2011
তারিয়ে তারিয়ে মৃত্যু ...
আহ! আজ বয়সটা ৭৫ এ পা রাখলো। পচাত্তর
বছর পূর্বে এ পৃথিবীতে এসেছিলাম। কতো কিছু দেখলাম, কতো বিশ্বাস হারালাম,
কতো কিছু জানছি এখনো। ৭৫ বছর বয়সেও জানার শেষ নেই।
আমার পরিচিত সবাই মরে গেছে। আমার বন্ধুরা সবাই মরে গেছে। আমি বেঁচে আছি। বেঁচে থাকা-র সুখ পাচ্ছি। আর কতো বছর বাঁচবো আমি? ২৫ বছর বয়স থেকে বলতাম, আমি ৮০ বছর বাঁচবো। সে িহসেবে আর মাত্র ৫ বছর বািক আছে আমার। আরো ৫ বছর বেঁচে থাকবো আমি।
আমার পরিচিত সবাই মরে গেছে। আমার বন্ধুরা সবাই মরে গেছে। আমি বেঁচে আছি। বেঁচে থাকা-র সুখ পাচ্ছি। আর কতো বছর বাঁচবো আমি? ২৫ বছর বয়স থেকে বলতাম, আমি ৮০ বছর বাঁচবো। সে িহসেবে আর মাত্র ৫ বছর বািক আছে আমার। আরো ৫ বছর বেঁচে থাকবো আমি।
Monday, 23 May 2011
ইয়াহু ... ম্যান সিটি ...
আজ রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে গেলো। ম্যানচেস্টার সিটি এবার দারুণ সাফল্যের সঙ্গে সিজন শেষ করলো। দেখা যাক তারা কী কী পেলো?
Wednesday, 15 September 2010
সারাংশ ০১
রিয়েলিটি আর রোমান্টিসিজম পাশাপাশি চালিয়ে নেওয়া অনেক জটিল ব্যাপার। সংসারে তেল-নুন-পেঁয়াজের হিসেব ঢুকে গেলে ভালোবাসা উড়ে যায় - এমন প্রচলিত প্রবাদের পাশাপাশি এটাও সত্য তেল-নুনটার দরকার আছে।
Saturday, 24 July 2010
আষাঢ়ের গপসপ - আপনার মাউসের ক্লিকের অপেক্ষায় ...
Friday, 26 March 2010
Durex বৃটিশ সেক্স সার্ভে ২০১০
১২,০০০ জনের উপর অনলাইন এ জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে বৃটিশ ট্যাবলয়েড দ্য সান পত্রিকায়। জরিপের চুম্বক অংশগুলো হচ্ছে -
- ৩২.৫ শতাংশ বৃটিশ জনগণের মোট সেক্সুয়াল পার্টনার হলো ২-৫ জন যেখানে ১০০ এর উপর সেক্স পার্টনার ছিলো ১.৭ শতাংশ জনগণের।
- নিয়মিত পর্ণো দেখে থাকেন ৮৫.২ শতাংশ বৃটিশ জনগণ এবং ৪৫.১ শতাংশ জনগণ ফোন সেক্স ভালোবাসেন।
- ৬৫ শতাংশ বৃটিশ জনগণ তাদের পার্টনারের সঙ্গে সেক্সুয়াল প্রতারণা করবেন না বলে জানিয়েছেন।
Thursday, 18 February 2010
কীভাবে লিখবেন 'মুভি রিভিউ'
মুভি রিভিউ লেখাটা বেশ কঠিন বলে জানি। এজন্যে কখনোই এ বিষয়ে চেষ্টা করিনি। মাত্র একবারই এপথে পা মাড়িয়েছিলাম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্লগে বাংলা, ইংরেজি, হিন্দিসহ বিভিন্ন মুভির রিভিউ পড়ে ভাবলাম মুভি রিভিউ কীভাবে লেখে? রিভিউতে কী কী থাকা উচিত? রিভিউতে কি ছবির বিষয়বস্তু বলে দেব? এতে ছবির দেখার আগ্রহ দর্শক/পাঠকদের কমে যাবে কিনা? ছবি ভালো না লাগলে কতোটুকু সমালোচনা করব? Friday, 5 February 2010
এখন আমিই ‘জয়িতা’ - বলেছেন অভিনেত্রী তিশা। হায়! তিশাদের কেন আমরা ‘পূরবী’ সাজাই না!?
পশ্চিমবঙ্গের উপন্যাসিকদের লেখা নিয়ে বাংলাদেশে প্রায় সিনেমা/ নাটক নির্মাণ হয়। এসব উপন্যাস আমাদের অনেকেরই পড়া। জনপ্রিয়তার নিরিখে এগুলোর অবস্থান প্রায় আকাশচুম্বি। আর এটারই সুযোগ নিচ্ছে বাংলাদেশের নির্মাতারা। পরিচিত জনপ্রিয় উপন্যাস আর নষ্টালজিয়াকে সুযোগ করে ব্যবসায় মুনাফা বৃদ্ধিই আসল উদ্দেশ্য। এক্ষেত্রে নির্মাতাদের কাছে 'কমিটমেন্ট' বলে কোনো শব্দের স্থান নেই। এ বিষয়ে অনেক আগে থেকেই আমার আপত্তি ছিল।
Wednesday, 20 January 2010
একটি কথা শুনো বলি, মিছে কথা নয়। চোখের আড়াল হইলেও সে, হৃদয় জুড়ে রয়।
আমি কখনো কবিতা লিখি নাই তেমন করে। তাই পোস্টের শিরোনামটিও আমার নয়। মানুষ বলে সে নাকি মৃত্যুর কথা আগেভাগেই টের পায়। কী জানি .... পোস্টের শিরোনামটি আমার বন্ধু, কলিগ রাজীব দেব মান্নার।আজ লণ্ডন সময় ভোর ৩.৩০ মিনিটে মাত্র ৩৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মাত্র ৫ বছর তার সঙ্গে কাটিয়েছি তাতেই যতোটা আপন হয়ে উঠেছিলেন তাতে বুঝি তার বন্ধুদের মানসিক অবস্থা।
চরম হাসিখুশি, সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকা প্রাণোচ্ছল এই তরুণ ছিলেন বিলেতের বাংলাদেশী টেলিভিশন 'চ্যানেল এস' এর হেড অফ প্রোগ্রামস। সিলেট রেডিওর সংবাদপাঠক থেকে শুরু করে থিয়েটারের চণ্ডীপাঠ পর্যন্ত সবই করতেন সৃষ্টিশীল এই মানুষটি। লণ্ডনেও চালু করেছিলেন থিয়েটার চর্চা।
Sunday, 20 December 2009
সুশান্ত, শাফায়েত অঞ্জন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ...
সুশান্ত দাস গুপ্তের সঙ্গে পরিচয় সচলে থাকার সময়। তার ছাত্রজীবনের ক্যাডার লাইফ সংক্রান্ত একটি পোস্টে আমার তীর্যক মন্তব্যের সূত্র ধরে পরিচয়। পরবর্তীতে সামুতে ছাগু তাড়ানোর আন্দোলনে সহযাত্রি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লণ্ডনে থাকার সুবাদে সে পরিচয় দেখাসাক্ষাতে নতুন রূপ নেয়। তবে অনেকবার তার বাসায় খাওয়ার নিমন্ত্রণ পেলেও ব্যস্ততার কারণে যেতে পারিনি। বৌদির সঙ্গে পরিচয় হয়নি, তার কন্যাদের আদরও করা হয়নি। থাকেনও আমার আবাসস্থল থেকে বেশ দূরে।
Saturday, 12 December 2009
হাজী মোহাম্মদ তালহা
মাত্র দুইদিন আগে মোহাম্মদ তালহা হজ্জ্ব করে ফিরলেন। হ্জ্জ্ব শেষে নামের প্রথমে হাজী টাইটেল লাগানো নিয়ম কিনা জানি না তবে অনেকেই এমন করেন বলেন মোহাম্মদ তালহাকে আমি হাজী মোহাম্মদ তালহা ভাবতেই পারি। হজ্জ্ব শেষে লণ্ডনে ফিরে আসার পর তার দৈনন্দিন সকালবেলা একটু অন্যরকমভাবে কাটছে। এখন তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডিভিডি ছেড়ে পবিত্র মক্কা মদীনার ছবি দেখেন এবং আরবীতে বয়ান শোনেন। আরবী তার জানা না থাকলেও সেটি সমস্যা হচ্ছে না।
Wednesday, 21 October 2009
আমি এখন কি করবো কিছুই বুঝছি না …
যেন টোকা দিলেই কিংবা ফুঁ দিলেই চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়বে এমন অবস্থায় দাঁড়িয়ে, দেয়ালে হেলান দিয়ে মোবাইলে কথা বলছিল মেয়েটি। পরণে নীল জিন্স আর কালো সোয়েটার। দেখেই বোঝা যাচ্ছে লন্ডনে নতুন এসেছে। মুখটা মলিন হয়ে আছে।
দৃশ্যটি আমি দেখি লন্ডনের হোয়াইটচ্যাপেলে বাঙালি মালিকানাধীন একটি কলেজে। পরিচিত এক ছোটভাইয়ের এ্যাডমিশন সংক্রান্ত কাজে ওই কলেজে গিয়েছিলাম। লন্ডনে আমি দ্বিতীয়বার এরকম কোনো কলেজে গেলাম। ২ বছর আগে আরেকটি ভিসা কলেজে গিয়েছিলাম আরেকজনের সঙ্গে। তিনি ৪৫০ পাউন্ডের বিনিময়ে সারা বছরের উপস্থিতির হার ও পরীক্ষার রেজাল্ট ঠিকঠাক করে নিয়েছিলেন পরবর্তী ভিসা রিনিউয়ের জন্য।
দৃশ্যটি আমি দেখি লন্ডনের হোয়াইটচ্যাপেলে বাঙালি মালিকানাধীন একটি কলেজে। পরিচিত এক ছোটভাইয়ের এ্যাডমিশন সংক্রান্ত কাজে ওই কলেজে গিয়েছিলাম। লন্ডনে আমি দ্বিতীয়বার এরকম কোনো কলেজে গেলাম। ২ বছর আগে আরেকটি ভিসা কলেজে গিয়েছিলাম আরেকজনের সঙ্গে। তিনি ৪৫০ পাউন্ডের বিনিময়ে সারা বছরের উপস্থিতির হার ও পরীক্ষার রেজাল্ট ঠিকঠাক করে নিয়েছিলেন পরবর্তী ভিসা রিনিউয়ের জন্য।
Subscribe to:
Posts (Atom)


