Sunday, 2 October 2016

প্রতিটি বাংলা ‍‌ছবি দেখুন

 
সেই চাকা-ব্যাচেলর-জিরো ডিগ্রি থেকে শুরু করে হালের অজ্ঞাতনামা-আয়নাবাজি পর্যন্ত, প্রতিটি ‍‌ছবির প্রিমিয়ার শো-এর পরে সবাই আশা করে‍‌ছে— এই-ই ‍‌‍‌ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা তার হারানো সুদিন ফিরে পাবে, এই-ই ‍‌ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা নতুনভাবে পথচলা শুরু করবে, এই-ই ‍‌ছবির কারণেই বাংলাদেশী সিনেমা আন্তর্জাতিক অঙ্গন কাঁপিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি। অবশ্য বেদের মেয়ে জোসনার মুক্তির পরে এসব মন্তব্য আমার চোখে পড়ে নাই।

ঘরানা দর্শক

সেই চাকা-ব্যাচেলর-জিরো ডিগ্রি থেকে শুরু করে হালের অজ্ঞাতনামা-আয়নাবাজি পর্যন্ত, প্রতিটি ‍‌ছবির প্রিমিয়ার শো-এর পরে সবাই আশা করে‍‌ছে— এই-ই ‍‌‍‌ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা তার হারানো সুদিন ফিরে পাবে, এই-ই ‍‌ছবি মুক্তির পরেই বাংলাদেশী সিনেমা নতুনভাবে পথচলা শুরু করবে, এই-ই ‍‌ছবির কারণেই বাংলাদেশী সিনেমা আন্তর্জাতিক অঙ্গন কাঁপিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি। অবশ্য বেদের মেয়ে জোসনার মুক্তির পরে এসব মন্তব্য আমার চোখে পড়ে নাই।

Tuesday, 29 October 2013

মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের স্ক্রিপ্ট নিয়া পরিচালক/ নাট্যকার কথোপকথন

নাট্যপরিচালক : ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধভিত্তিক একটা স্ক্রিপ্ট লাগে যে ... একটা চ্যানেলের সঙ্গে কথা প্রায় ফাইনাল।
নাট্যকার : মুক্তিযুদ্ধভিত্তিক স্ক্রিপ্ট ... হুম...বস বলেন তো কেমন প্লট চান?
পরিচালক : মুক্তিযুদ্ধের পটভূমি বা সে সময়কার বা দেশ স্বাধীন পরবর্তী যুদ্ধের প্রভাব ... যেটা ভালো মনে করেন।
নাট্যকার : বস ৩/৪ দিন টাইম দ্যান।

Saturday, 23 March 2013

এলেবেলে জীবনের খাতায় আরো একটি আফসোস ...

প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো আফসোস থাকে৷বেঁচে থাকতে থাকতে কোনো এক পর্যায়ে এসে সেইসব আফসোসের কিছু কিছু কেউ কাটিয়ে উঠতে পারেন, কেউ নির্ভতে পুষে যান৷ কারো ছোটবেলায় স্ট্যাম্পের খাতা পুষ্ট ছিল না বলে আফসোস করেন, কেউ আফসোস করেন যদি সাহস করে মেয়েটিকে ভালোবাসার কথা বলে ফেলা যেত - আমি আফসোস করি স্কুললাইফে আমার যদি একটা বাইসাইকেল থাকত৷

Saturday, 5 January 2013

'বাঙালি' / 'বাংলাদেশী'

'বাঙালি' আপনার জাতিগত পরিচয়, আর 'বাংলাদেশী' আপনার ভৌগলিক পরিচয়। পৃথিবীর প্রায় সবদেশেই এক ভৌগলিক সীমারেখায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। পাশের দেশ ইণ্ডিয়ায় নানা জাতি যেমন, বাঙালি, তামিল, মারাঠি ইত্যাদি রয়েছে, কিন্তু তারা ভৌগলিকভাবে ভারতীয়। বাংলাদেশের কথা ধরা যাক।

Saturday, 30 July 2011

তারিয়ে তারিয়ে মৃত্যু ...

আহ! আজ বয়সটা ৭৫ এ পা রাখলো। পচাত্তর বছর পূর্বে এ পৃথিবীতে এসেছিলাম। কতো কিছু দেখলাম, কতো বিশ্বাস হারালাম, কতো কিছু জানছি এখনো। ৭৫ বছর বয়সেও জানার শেষ নেই।

আমার পরিচিত সবাই মরে গেছে। আমার বন্ধুরা সবাই মরে গেছে। আমি বেঁচে আছি। বেঁচে থাকা-র সুখ পাচ্ছি। আর কতো বছর বাঁচবো আমি? ২৫ বছর বয়স থেকে বলতাম, আমি ৮০ বছর বাঁচবো। সে িহসেবে আর মাত্র ৫ বছর বািক আছে আমার। আরো ৫ বছর বেঁচে থাকবো আমি।

Monday, 23 May 2011

ইয়াহু ... ম্যান সিটি ...

আজ রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে গেলো। ম্যানচেস্টার সিটি এবার দারুণ সাফল্যের সঙ্গে সিজন শেষ করলো। দেখা যাক তারা কী কী পেলো?

Wednesday, 15 September 2010

সারাংশ ০১

রিয়েলিটি আর রোমান্টিসিজম পাশাপাশি চালিয়ে নেওয়া অনেক জটিল ব্যাপার। সংসারে তেল-নুন-পেঁয়াজের হিসেব ঢুকে গেলে ভালোবাসা উড়ে যায় - এমন প্রচলিত প্রবাদের পাশাপাশি এটাও সত্য তেল-নুনটার দরকার আছে।

Saturday, 24 July 2010

আষাঢ়ের গপসপ - আপনার মাউসের ক্লিকের অপেক্ষায় ...

অনেকদিন থেকেই ইচ্ছে ছিলো একটি ইবুক করবো পুরো নিজ দায়িত্বে। এজন্য ‘প্রথম চাকরির প্রথম দিন’ শিরোনামে একটি বিষয়ও নির্বাচন করি। তবে ব্লগারদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় সেযাত্রায় কোনো ইবুক প্রকাশ করতে পারিনি। এদিকে বর্ষাও আসি আসি করছিলো, আমি পড়ছিলাম সুকুমার - খট করে ‘আষাঢ়ের গপসপ’ নামে একটি ইবুক করার আইডিয়া মাথায় জাগে।

Friday, 26 March 2010

Durex বৃটিশ সেক্স সার্ভে ২০১০

১২,০০০ জনের উপর অনলাইন এ জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে বৃটিশ ট্যাবলয়েড দ্য সান পত্রিকায়। জরিপের চুম্বক অংশগুলো হচ্ছে -
  • ৩২.৫ শতাংশ বৃটিশ জনগণের মোট সেক্সুয়াল পার্টনার হলো ২-৫ জন যেখানে ১০০ এর উপর সেক্স পার্টনার ছিলো ১.৭ শতাংশ জনগণের।
  • নিয়মিত পর্ণো দেখে থাকেন ৮৫.২ শতাংশ বৃটিশ জনগণ এবং ৪৫.১ শতাংশ জনগণ ফোন সেক্স ভালোবাসেন।
  • ৬৫ শতাংশ বৃটিশ জনগণ তাদের পার্টনারের সঙ্গে সেক্সুয়াল প্রতারণা করবেন না বলে জানিয়েছেন।

Thursday, 18 February 2010

কীভাবে লিখবেন 'মুভি রিভিউ'

মুভি রিভিউ লেখাটা বেশ কঠিন বলে জানি। এজন্যে কখনোই এ বিষয়ে চেষ্টা করিনি। মাত্র একবারই এপথে পা মাড়িয়েছিলাম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্লগে বাংলা, ইংরেজি, হিন্দিসহ বিভিন্ন মুভির রিভিউ পড়ে ভাবলাম মুভি রিভিউ কীভাবে লেখে? রিভিউতে কী কী থাকা উচিত? রিভিউতে কি ছবির বিষয়বস্তু বলে দেব? এতে ছবির দেখার আগ্রহ দর্শক/পাঠকদের কমে যাবে কিনা? ছবি ভালো না লাগলে কতোটুকু সমালোচনা করব?

Friday, 5 February 2010

এখন আমিই ‘জয়িতা’ - বলেছেন অভিনেত্রী তিশা। হায়! তিশাদের কেন আমরা ‘পূরবী’ সাজাই না!?

পশ্চিমবঙ্গের উপন্যাসিকদের লেখা নিয়ে বাংলাদেশে প্রায় সিনেমা/ নাটক নির্মাণ হয়। এসব উপন্যাস আমাদের অনেকেরই পড়া। জনপ্রিয়তার নিরিখে এগুলোর অবস্থান প্রায় আকাশচুম্বি। আর এটারই সুযোগ নিচ্ছে বাংলাদেশের নির্মাতারা। পরিচিত জনপ্রিয় উপন্যাস আর নষ্টালজিয়াকে সুযোগ করে ব্যবসায় মুনাফা বৃদ্ধিই আসল উদ্দেশ্য। এক্ষেত্রে নির্মাতাদের কাছে 'কমিটমেন্ট' বলে কোনো শব্দের স্থান নেই। এ বিষয়ে অনেক আগে থেকেই আমার আপত্তি ছিল।

Wednesday, 20 January 2010

একটি কথা শুনো বলি, মিছে কথা নয়। চোখের আড়াল হইলেও সে, হৃদয় জুড়ে রয়।

আমি কখনো কবিতা লিখি নাই তেমন করে। তাই পোস্টের শিরোনামটিও আমার নয়। মানুষ বলে সে নাকি মৃত্যুর কথা আগেভাগেই টের পায়। কী জানি .... পোস্টের শিরোনামটি আমার বন্ধু, কলিগ রাজীব দেব মান্নার

আজ লণ্ডন সময় ভোর ৩.৩০ মিনিটে মাত্র ৩৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মাত্র ৫ বছর তার সঙ্গে কাটিয়েছি তাতেই যতোটা আপন হয়ে উঠেছিলেন তাতে বুঝি তার বন্ধুদের মানসিক অবস্থা।

চরম হাসিখুশি, সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকা প্রাণোচ্ছল এই তরুণ ছিলেন বিলেতের বাংলাদেশী টেলিভিশন 'চ্যানেল এস' এর হেড অফ প্রোগ্রামস। সিলেট রেডিওর সংবাদপাঠক থেকে শুরু করে থিয়েটারের চণ্ডীপাঠ পর্যন্ত সবই করতেন সৃষ্টিশীল এই মানুষটি। লণ্ডনেও চালু করেছিলেন থিয়েটার চর্চা।

Sunday, 20 December 2009

সুশান্ত, শাফায়েত অঞ্জন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ...

সুশান্ত দাস গুপ্তের সঙ্গে পরিচয় সচলে থাকার সময়। তার ছাত্রজীবনের ক্যাডার লাইফ সংক্রান্ত একটি পোস্টে আমার তীর্যক মন্তব্যের সূত্র ধরে পরিচয়। পরবর্তীতে সামুতে ছাগু তাড়ানোর আন্দোলনে সহযাত্রি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লণ্ডনে থাকার সুবাদে সে পরিচয় দেখাসাক্ষাতে নতুন রূপ নেয়। তবে অনেকবার তার বাসায় খাওয়ার নিমন্ত্রণ পেলেও ব্যস্ততার কারণে যেতে পারিনি। বৌদির সঙ্গে পরিচয় হয়নি, তার কন্যাদের আদরও করা হয়নি। থাকেনও আমার আবাসস্থল থেকে বেশ দূরে।

Saturday, 12 December 2009

হাজী মোহাম্মদ তালহা

মাত্র দুইদিন আগে মোহাম্মদ তালহা হজ্জ্ব করে ফিরলেন। হ্জ্জ্ব শেষে নামের প্রথমে হাজী টাইটেল লাগানো নিয়ম কিনা জানি না তবে অনেকেই এমন করেন বলেন মোহাম্মদ তালহাকে আমি হাজী মোহাম্মদ তালহা ভাবতেই পারি। হজ্জ্ব শেষে লণ্ডনে ফিরে আসার পর তার দৈনন্দিন সকালবেলা একটু অন্যরকমভাবে কাটছে। এখন তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডিভিডি ছেড়ে পবিত্র মক্কা মদীনার ছবি দেখেন এবং আরবীতে বয়ান শোনেন। আরবী তার জানা না থাকলেও সেটি সমস্যা হচ্ছে না।

Wednesday, 21 October 2009

আমি এখন কি করবো কিছুই বুঝছি না …

যেন টোকা দিলেই কিংবা ফুঁ দিলেই চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়বে এমন অবস্থায় দাঁড়িয়ে, দেয়ালে হেলান দিয়ে মোবাইলে কথা বলছিল মেয়েটি। পরণে নীল জিন্স আর কালো সোয়েটার। দেখেই বোঝা যাচ্ছে লন্ডনে নতুন এসেছে। মুখটা মলিন হয়ে আছে।

দৃশ্যটি আমি দেখি লন্ডনের হোয়াইটচ্যাপেলে বাঙালি মালিকানাধীন একটি কলেজে। পরিচিত এক ছোটভাইয়ের এ্যাডমিশন সংক্রান্ত কাজে ওই কলেজে গিয়েছিলাম। লন্ডনে আমি দ্বিতীয়বার এরকম কোনো কলেজে গেলাম। ২ বছর আগে আরেকটি ভিসা কলেজে গিয়েছিলাম আরেকজনের সঙ্গে। তিনি ৪৫০ পাউন্ডের বিনিময়ে সারা বছরের উপস্থিতির হার ও পরীক্ষার রেজাল্ট ঠিকঠাক করে নিয়েছিলেন পরবর্তী ভিসা রিনিউয়ের জন্য।

Monday, 19 October 2009

কথোপকথন ০১

- কি ব্যাপার আপনার মোবাইল ফোন বন্ধ ছিল নাকি? পাচ্ছিলাম না ..
- হুম। আমি মোবাইল সাইলেন্ট করে রাখি।
- কেন? জরুরি কোনো ফোন হলে তো মিস করবেন।
- মোবাইল রিংটোন আমার ভালো লাগে না। বিরক্তি লাগে।
- কিন্তু আপনার প্রিয়জন যদি কখনো বিপদে পড়ে ফোন করে, তাহলে তো সাহায্য করতে পারবেন না। তখন?

Monday, 5 October 2009

লন্ডনের নতুন আসা শিক্ষার্থীরা ... (ভিডিও)

যারা ব্লগে, পত্রিকায় (ইংরেজি বিশেষ করে) বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের দুর্দশা নিয়ে লিখছেন তাদের অনুরোধ করছি এসব বিষয় যেন কোনোভাবেই হোম অফিস কিংবা কোনো সরকারি কর্মকর্তাদের নজরে না আসে। কাগজকলমে শিক্ষার্থীরা 'অর্থনৈতিকভাবে সচ্ছল' এ অঙ্গীকার করেই এসেছেন। আমাদের সচেতনতা সৃষ্টির মূল কথাটি হলো - যদি ৬/৮ মাস নিজ খরচে চলতে পারেন তবেই শিক্ষার্থী হয়ে লন্ডনে আসুন।

Saturday, 3 October 2009

একটা সিনেমা বানাতে চাই - ০৩

নতুন, যাদের ফিল্মমেকিং সম্পর্কে আগ্রহ আছে তাদের জন্যই এ ধারাবাহিক পোস্ট। পুরোনো, যারা ইতিমধ্যেই ফিল্ম কিংবা ভিডিও মিডিয়ায় কাজ করছেন তাদের জন্য এ পোস্টে কিছুই নেই। তবে নতুনদের উদ্দেশ্যে যে কোনো পরামর্শ তারা দিতে পারেন।

একটা সিনেমা বানাতে চাই - ০১ ~~ একটা সিনেমা বানাতে চাই - ০২

Thursday, 1 October 2009

একটা সিনেমা বানাতে চাই - ০২

আজকে কোনো কথা নয়। চলুন ফিল্ম দেখি বরং। ব্লগার মাহমুদুল হাসান রুবেল ৩ মিনিটের দৈর্ঘ্যে আপত্তি জানিয়েছেন। কিন্তু ৩ মিনিট আসলেই অনেক লম্বা সময়। বাংলাদেশের বর্তমান গল্পভিত্তিক বিজ্ঞাপনগুলো দেখলেই তা বোঝা যায়। স্বল্পদৈর্ঘ্যের ফিল্ম বানানো অনেক চ্যালেঞ্জের বিষয়।